মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মী খুন

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ কর্মী খুন

খাগড়াছড়ির মহালছড়ির দুরছড়ি গ্রামে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুরছড়ি নামক গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২)।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, দুরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা, শান্ত চাকমা ওরফে বিমল ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। অতর্কিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা মারা গেছেন। এ ঘটনায় রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফ। 

মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।