শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আন্টালিয়া কূটনীতি ফোরামে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

আন্টালিয়া কূটনীতি ফোরামে যোগ দিতে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ আন্টালিয়া কূটনীতি ফোরাম (এডিএফ) যোগদানের জন্য তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

এডিএফ- ২০২৫ আগামী ১১-১৩ এপ্রিল আন্টালিয়ায় অনুষ্ঠিত হবে। ফোরামের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ফোরামের আয়োজন করবে। 

এই বছরের প্রতিপাদ্য ‘বিভক্ত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’ ক্রমবর্ধমান বৈশ্বিক বিভাজনের মধ্যে স্থিতিশীল শক্তি হিসেবে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য কূটনীতির জরুরি প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে।

এডিএফ- বিশ্বব্যাপী নেতা, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, ব্যবসায়িক বিশেষজ্ঞ এবং মিডিয়া ও সুশীল সমাজের প্রতিনিধিদের একত্রিত করবে। যাতে তারা কূটনীতি কীভাবে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে এবং একটি বিভক্ত বিশ্বের মধ্য দিয়ে আমাদের কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারে তা খুঁজে বের করতে পারে। যাতে সম্মিলিত পদক্ষেপের জন্য একটি সাধারণ ভিত্তি খুঁজে পাওয়া যায়।

২০ জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান, ৫০ জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী, ৭০ জনেরও বেশি মন্ত্রী এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৬০ জন সিনিয়র প্রতিনিধি, পাশাপাশি শিক্ষার্থীসহ ৪ হাজার জনেরও বেশি অতিথির অংশগ্রহণের আশা করা হচ্ছে।

এই ফোরামের লক্ষ্য ক্রমবর্ধমান মেরুকৃত পরিবেশে কূটনীতির ভূমিকা এবং মূল নীতিগুলিকে পুনর্নির্ধারণ করার জন্য সংলাপকে অনুপ্রাণিত করা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার ১৪ এপ্রিল ঢাকায় ফেরার কথা রয়েছে।