শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বাংলাদেশিদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন বাংলাদেশের

বাংলাদেশিদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন বাংলাদেশের

বাংলাদেশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের ইসরাইল ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ লেখা পুনঃপ্রবর্তন করেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা পাসপোর্ট ও অভিবাসন বিভাগকে বিদেশ ভ্রমণের জন্য বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ পারমিটে ‘এই পাসপোর্ট ইসরাইল ব্যতীত বিশ্বের সকল দেশের জন্য বৈধ’ বাক্যটি পুনর্বহাল করার জন্য একটি নির্দেশনা জারি করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব নীলিমা আফরোজ বাসসকে বলেন, ‘আমরা ৭ এপ্রিল চিঠি (নির্দেশিকা) জারি করেছি।’ 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় ২০২১ সালে এই বাক্যটি বাতিল করা হয়েছিল। 

সেই সময় কর্তৃপক্ষ বলেছিল, আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য পাসপোর্ট থেকে ‘ইসরাইল ব্যতীত সকল দেশ’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, কিন্তু ইহুদি রাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশের দশকের পর দশক ধরে চলে আসা নীতিতে কোনো পরিবর্তন আসেনি।