শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

আওয়ামী লীগ কর্মী সাইমনকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত

আওয়ামী লীগ কর্মী সাইমনকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত

রাজধানীর কারওয়ান বাজারে ২০১৫ সালে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলার ঘটনার ঘটনায় করা মামলায় তেজগাঁও থানার আওয়ামী লীগের সক্রিয় কর্মী সাইমন হোসেনকে (৪৩) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

মঙ্গলবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও)। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এরআগে সোমবার তাকে কারওরান বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

২০১৫ সালে ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণা চলছিল। সেই নির্বাচনী প্রচারণায় বিএনপি’র মনোনীত প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে অংশগ্রহণ করেন বেগম খালেদা জিয়া।

রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে বেগম খালেদা জিয়ার নির্বাচনী গাড়িবহরে হামলা চালানো হয়। এই ঘটনায় গত ২২ আগস্ট তেজগাঁও থানায় একটি মামলা মামলা দায়ের করেন বিল্লাল হোসেন নামে বিএনপি’র এককর্মী।