শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক

প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পূর্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি।

সেই বৈঠকের আগে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারর্সনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা ইস্যুতে নিজেদের আলোচ্যসূচি নির্ধারণ করে বিএনপি। এছাড়া, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমদ ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ডা. এজেডএম জাহিদ হোসেন ভার্চুয়ালি যোগ দেন।