মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাবেন শেখ হাসিনা

ফেব্রুয়ারিতে জার্মানি সফরে যাবেন শেখ হাসিনা

ফেব্রুয়ারি মাঝামাঝিতে জার্মানির মিউনিখ শহরে বসছে দুই দিনব্যাপী মিউনিখ সিকিউরিটি কনফারেন্স। ওই সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর মিউনিখ সফরের বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী জানান, মিউনিখ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে জার্মান চ্যান্সেলরের দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে আমরা কাজ করছি।