শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : উপদেষ্টা আসিফ নজরুল

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে : উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে।
তিনি বলেন, ‘বিচারকদের দ্রুত, কম খরচে এবং কষ্ট ছাড়াই বিচারিক পরিষেবা প্রদান করতে হবে। বিচারকদের অন্যায় করার কোনও সুযোগ নেই।’

আজ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে(জেএটিআই) সহকারী বিচারক এবং সমমানের বিচারিক কর্মকর্তাদের ‘৫০তম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স’ উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি (জেএটিআই)কে এমনভাবে প্রস্তুত করার আহ্বান জানান যাতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে বাংলাদেশে আসতে পারেন।
জেএটিআই মহাপরিচালক (ডিজি) বিচারপতি মো. এমদাদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং জেএটিআই পরিচালক মোঃ সাব্বির ফয়েজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।