শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি

কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে দায়িত্ব থেকে অব্যাহতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং প্রো-ভিসি অধ্যাপক শেখ শরীফুল আলমকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের পর তাদের এ অব্যাহতি দেওয়া হয়।

শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ অব্যাহতির ঘোষণা দেওয়া হয় বলে  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, দুই অধ্যাপককে তাদের নিজ নিজ বিভাগে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

এর আগে ২৪ এপ্রিল সকালে সরকার আনুষ্ঠানিকভাবে ভিসি ও প্রো-ভিসি’র অপসারণ প্রক্রিয়া শুরু করে।