মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বারিধারায় কলাগাছ থেরাপির হুঁশিয়ারি মেয়র আতিকের

বারিধারায় কলাগাছ থেরাপির হুঁশিয়ারি মেয়র আতিকের

বারিধারায় ফের কলা গাছ থেরাপির হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার বারিধারা ডিপ্লোমেটিক জোনের ৩ নম্বর সড়কে পাড়া উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বারিধারার বাড়ির মালিকদের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন। ডিএনসিসি, হিরোস ফর অল এবং বারিধারা সোসাইটি এই পাড়া উৎসবের আয়োজন করেছে। 

মেয়র আতিক বলেন, আমাদের প্রতিজ্ঞা হতে হবে আমরা রাস্তায় কোনো ময়লা ফেলব না। বারিধারা সোসাইটিকে বলতে চাই এই বারিধারা লেকে আমরা কোনো মাছের চাষ করতে পারি না। বারিধারা লেকে মশার চাষ হচ্ছে। আপনারা বারিধারার যত পয়োবর্জ্য সবগুলোর কানেকশন করে দিয়েছেন এই বারিধারা লেকে আর আমাদের ড্রেনের সঙ্গে। এইসব কাজ থেকে অবশ্যই আপনাদের বিরত থাকতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, বারিধারায় আমি একবার বাসাবাড়ির ড্রেনে কলা গাছ ঢুকিয়েছিলাম। দরকার হলে বারিধারার আরও বাড়িগুলোর ড্রেনে আমরা কলা গাছ ঢুকিয়ে দিব। পয়োনিষ্কাশনের জন্য আপনারা আমাদের ড্রেন, লেক কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না। আমাদের ড্রেন থাকবে শুধুমাত্র বৃষ্টির পানির জন্য। কিচেনের পানি বা পয়োবর্জ্য লাইন আপনারা এর সঙ্গে করে দেবেন, তা কোনভাবেই মেনে নেওয়া হবে না। আমাদের ড্রেন বৃষ্টির পানির জন্য, বাথরুমের পানির জন্য নয়।

প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে গুলশানের পর পয়োবর্জ্যের সংযোগ সারফেস ড্রেনে, খালে বা লেকে দেওয়া বন্ধ করতে বারিধারার ড্রেনেও কলা গাছ থেরাপি শুরু করেছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।