সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

সাকিব কেন ৮ নম্বরে ব্যাটিং করছেন?

সাকিব কেন ৮ নম্বরে ব্যাটিং করছেন?

ভারতে বিশ্বকাপ খেলাকালে প্রথম চোখের সমস্যায় পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। সবশেষ সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন এই টাইগার অধিনায়ক। চোখের এমন সমস্যা নিয়েও বিপিএলে মাঠে নেমেছিলেন তিনি। সিঙ্গাপুরে থাকায় মাঝে এক ম্যাচ খেলতে পারেননি, শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে ফের সাকিব মাঠে নেমেছিলেন। যদিও রংপুর রাইডার্স ৬ উইকেট হারানোর পর ব্যাটে নামেন তিনি।

তবে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেননি, করেছেন মোটে ২ রান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রংপুরের প্রধান কোচ সাকিবের দেরিতে মাঠে নামার কারণ জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘সাকিব আল হাসান মাত্র (আগেরদিন রাতে) এসেছে। অনেকদিন মাঠে ছিল না। আপনারা সবাই জানেন তার চোখে একটু সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিং করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি, এজন্য (আগে) ব্যাট করেনি।’

সাকিবের চোখে এখন কোনো সমস্যা আছে কি না— এমন প্রশ্নে সোহেল বলেন, ‘না, আপাতত সমস্যার কথা বলে নাই। সে ভাবছে কালকে আরও কীভাবে অতিরিক্ত প্রস্তুতি নেওয়া যায়। দ্রুত কীভাবে নিজে ভালো শেপে আসতে পারে সেই চেষ্টাই করছে।’

সাকিবকে কি শুধু বোলার হিসেবে খেলানো হবে কি না এমন প্রশ্নও করা হয়েছিল রংপুর কোচের কাছে। জবাবে সোহেল বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে (সব করবে), সেজন্য ওকে একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো তাকে দিতেই হবে।’