মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

বাংলাদেশ নিয়ে যা বললেন স্বস্তিকা

বাংলাদেশ নিয়ে যা বললেন স্বস্তিকা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর ‘বিজয়ার পরে’ সিনেমাটি দুদিন আগে (২৪ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। উৎসবে অংশ নিতে গত ২০ জানুয়ারি ঢাকায় পা রাখেন স্বস্তিকা। এই সময়ে বাংলাদেশের মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত অভিনেত্রী। এর মধ্যেই হঠাৎ সামাজিক মাধ্যমে দুঃখ ভরা মন নিয়ে একটি পোস্ট করেছেন স্বস্তিকা।

এতে নিজ দেশের ভক্তদের একাংশের এক হাত নিয়েছেন অভিনেত্রী। একই সঙ্গে বাংলাদেশের ভক্তদের প্রশংসা করেছেন তিনি। মূলত সপ্তাহ খানেক আগে ভারতে একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভক্তদের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন অভিনেত্রী।

শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওটি শেয়ার করে স্বস্তিকা লিখেন ‘এয়ারপোর্ট এর পথে এই আর্টিকেল টা চোখে পড়ল। বিজয়ার পরে ছবির প্রমোশন এ দেওয়া ইন্টারভিউ। কয়েকটা কমেন্ট চোখে পড়ল। কি বলতে চাইছি সেটা না বুঝে মানুষ দেখি কটাক্ষ করতেই ব্যস্ত।’

তিনি লিখেন, ‘ইট পাটকেল হাতে নিয়েই যেন দেখতে বসেছেন। অন্য সময় হলে হয়ত একটু খারাপ লাগতো কিন্তু গত এক সপ্তাহে বাংলাদেশে এত এত এত ভালবাসা পেয়েছি, মানুষ এত আদর দিয়েছেন যে নিজের দেশের মানুষের কট্ ুকথা আর খুব একটা গায়ে লাগছে না।’

তিনি আরও লিখেন, ‘আপনারা যারা শুধুই নেগেটিভিটি ছড়াতে ব্যস্ত, মনে রাখবেন আর একটা দেশ আমায় মাথায় করে রাখে। 

থ্যাঙ্ক ইউ বাংলাদেশ, আপনারা অনেক মনবল বাড়িয়ে দিলেন, আর কিছু ভালো হোক না হোক, আপনাদের ভালবাসায় আমার অনেক ভালো হবে।’