মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ইউরোপ থেকে খালি হাতে ফিরলেন ৫১ বাংলাদেশি

ইউরোপ থেকে খালি হাতে ফিরলেন ৫১ বাংলাদেশি

অনেকে উন্নত জীবনের আশায় অথবা ভালো বেতনে কাজের আশায় পাড়ি জমিয়েছিলেন ইউরোপের দেশ সাইপ্রাস, গ্রিস ও ফ্রান্সে। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের ৫১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে এসব তথ্য জানা গেছে। 

শুক্রবার সকালে সাইপ্রাস এন০৫০৯১ (নর্স এয়ার) এর একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান। জি টু জি প্রোগ্রামের আওতায় তারা দেশে ফিরেছেন।

ফেরত আসাদের মধ্যে রয়েছেন সাইপ্রাস থেকে ১৬ জন, গ্রিস থেকে ১৪ এবং ফ্রান্স থেকে ২১ জন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পক্ষ থেকে তাদের ৫০ ইউরো (৬০০০ টাকা) দেওয়া হবে বলে জানা গেছে। এর আগে গত ১৮ জানুয়ারি আইওএম’র সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরেছেন পাচারের শিকার ১৩১ বাংলাদেশি।

এপিবিএন’র পুলিশ সুপার (মানবপাচার সেল) একেএম আক্তারুজ্জামান বলেন, মানবপাচার ঠেকাতে এপিবিএন’র নবগঠিত টিআইপি সেল এবং বিমানবন্দর ইউনিট সম্মিলিতভাবে তাদের গ্রহণ করে। ফেরত আসাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি সহায়তা দেওয়া হবে। 

এপিবিএন সূত্র বলছে, সাইপ্রাস থেকে ফেরত আসাদের বেশিরভাগই শিক্ষার্থী। তারা জানিয়েছেন, কাগজপত্র ঠিক মতো ম্যানেজ করতে না পারায় ফেরত আসতে বাধ্য হয়েছেন তারা। এ ছাড়া ফ্রান্স ও গ্রিস থেকে ফেরত আসারা জানিয়েছেন, তারা দীর্ঘ দিন ধরেই সেখানে ছিলেন। কিছু কাগজের ঘাটতি ছিল তাদের। ফলে জোর করেই সে দেশের সরকার তাদের ফেরত পাঠিয়েছে।