শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে সাতক্ষীরায় : বিচারপতি মাহমুদুল হক

দ্রুত মামলা নিষ্পত্তির জন্য ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে সাতক্ষীরায় : বিচারপতি মাহমুদুল হক

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক বলেছেন, সাতক্ষীরায় শুনানির অপেক্ষায় থাকা প্রায় ৭৫ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার 'ন্যায়কুঞ্জ' উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মামলাজট নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট থেকে ১২ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এই জট একদিনে সৃষ্টি হয়নি, এগুলো শত বছরের।

এক সময় একটি জেলায় এক-দুইজন বিচারক থাকতো, কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা আর নেই মন্তব্য করে তিনি বলেন, এখন মামালার চেয়ে মামলা নিষ্পত্তির সংখ্যা বেশি।

তিনি আরো বলেন, মামলার কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত মানুষ আদালত প্রাঙ্গণে আসেন। তাদের পানাহার, বিশ্রাম ও বাথরুম ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণে দেশের অন্য জেলার ন্যায় এখানেও 'ন্যায়কুঞ্জ' নির্মিত হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম, সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক, জিপি অ্যাডভোকেট অসিম কুমার মন্ডল, পিপি অ্যাডভোকেট  মো. আব্দুস সাত্তারসহ আরো অনেকে।

ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে বিচারপতি মাহমুদুল হক আদালত প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।