শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে আগামী সপ্তাহে : ডিজি এনআইডি

কানাডায় প্রবাসী ভোটার নিবন্ধন শুরু হবে আগামী সপ্তাহে : ডিজি এনআইডি

আগামী সপ্তাহে কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়াতে প্রবাসী ভোটার নিবন্ধন চালু করেছি। সেখানে নিয়মিত ভোটার হচ্ছে। এখন ৮ টি দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলছে। আগামী সপ্তাহ নাগাদ কানাডায় ভোটার নিবন্ধন শুরু হবে। তখন ৯ টা দেশ হবে। অন্যান্য দেশের দূতাবাসগুলোতে জায়গা স্বল্পতার কারণে প্রবাসীদের ভোটার নিবন্ধন চালু করা যাচ্ছে না।’  

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনআইডি মহাপরিচালক এসব তথ্য জানান। 

মহাপরিচালক বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক হয়েছে। আগামী সপ্তাহে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে বিশ্বের ৪০টি দেশে এনআইডি সেবা কার্যক্রম এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। গত কয়েক মাসে সাত-আটটি দেশে করতে পারলে ভালো হতো। এ মাসের শেষ নাগাদ আরেকটু অগ্রগতি হবে বলে আশা করি। আমেরিকায় এখনো ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। পেলে কাজ শুরু করতে পারবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসের মধ্যে এনআইডি নিয়ে সেমিনার হবে। গণমাধ্যম প্রতিনিধি এই সেমিনারে রাখা হবে। এ ছাড়া সুধীজন, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রয়োজনে রাজনৈতিক দলের প্রতিনিধিও রাখা হবে।