শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে সাকিব নামের ১৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

আজ সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত সাকিব উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গুচ্ছগ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এর আগে, রোববার গভীর রাতে ওই সীমান্তে এই গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় সুজন বর্মণ নামে ৩৫ বছর বয়সী এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হয়েছেন।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, রোববার মধ্যরাতের দিকে জেলার কসবার মাদলা সীমান্তে বিএসএফ’র গুলিতে সাকিব নামে বাংলাদেশি এক তরুণ ও ভারতীয় এক নাগরিক গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা গুলিবিদ্ধ সাকিবকে কুমিল্লা এবং ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠায়। সকালে সাকিব চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসাধীন ভারতীয় নাগরিকের বিস্তারিত জানা যায়নি।

মাদলার স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন জানান, নিহত তরুণের মরদেহ বাড়িতে আনা হয়েছে। আমরা তার বাড়িতে যাচ্ছি। কী কারণে তারা সীমান্তে গিয়েছিল তা জানার চেষ্টা করছি।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামিউল ইসলাম জানান, রোববার রাতে ভারতীয় যুবক সুজনের মাধ্যমে চোরাই মোটরসাইকেল আনার জন্য মাদলা সীমান্তে যায় সাকিব। এসময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন সুজন ও সাকিব। পরে সাকিবকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে।