শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ আটক

হত্যা মামলায় সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম মাহমুদ আটক

জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র ও সাধারণ জনতাকে গুলিবর্ষণের মাধ্যমে হত্যা করার একাধিক মামলার এজাহারভুক্ত আসামী নাদিম মাহমুদকে গতকাল গভীর রাতে বসুন্ধরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত নাদিম ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই। সাবেক এমপি হাবিবের বিরুদ্ধে একই অভিযোগে রাজধানীর বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেনের নেতৃত্বে গতকাল (বুধবার) দিবাগত রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে নাদিম মাহমুদকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর রাত দেড়টার দিকে তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত নাদিমের কাছ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলায় সংশ্লিষ্টতার ঘটনায় তার ভাই হাবিব হাসান, হাবিবের সহযোগী সোহেল, সাথিলসহ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ আসামিদের ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য রিমান্ড চেয়ে আজকে তাকে বিজ্ঞ আদালত প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে নাদিম মাহমুদ গ্রেফতারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর অচিরেই গণহত্যায় সরাসরি অংশ নেয়া বাকীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।