শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বাংলাদেশি ৩৭,৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন

বাংলাদেশি ৩৭,৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে শনিবার সৌদি আরবে যাত্রা করেছেন ১ হাজার ২৪২ জন হজযাত্রী। এর মধ্যে ৮৩৭ জন যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ৪০৫ জন সৌদি এয়ারলাইন্সের বিমানে যাত্রা করছেন।

হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত ৩৭ হাজার ৪৩০ জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের পরিচালক (যুগ্ন সচিব) মো. লোকমান হোসেন।

এরআগে, গত ২৯ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে।

মন্ত্রণালয় সূত্রে আরো জানা গেছে,  এই পর্যন্ত ৯৩টি ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা ছেড়েছে। আরো ১৩৯টি ফ্লাইটে করে ৪৯ হাজার ৬৭০ জন যাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন।

এই বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন ৫ হাজার ৬২ জন এবং বেসরকারিভাবে যাচ্ছেন ৮১ হাজার ১২১ জন যাত্রী।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন।