মঙ্গলবার, মে ১২, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্য ঢাকায়

ব্রিটিশ পার্লামেন্টের ৫ সদস্য ঢাকায়

ব্রিটিশ পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল পাঁচ দিনের সফরে বাংলাদেশ এসেছেন। তারা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সদস্য রয়েছেন।

ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ছাড়াও সিলেট ভ্রমণের কথা রয়েছে। প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে সাক্ষাতেরও কথা রয়েছে তাদের।

শনিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন তারা। সফরকালে বাণিজ্য প্রতিমন্ত্রীর সঙ্গেও তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সাবেক টেক অ্যান্ড ডিজিটাল ইকোনমি মন্ত্রী পল স্কলি এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন- বীরেন্দ্র শর্মা এমপি, নিল কোয়েল এমপি, ডমিনিক মফিট, অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি এবং ডমিনিক মফিট।

প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন জিল্লুর হোসেন এমবিই, কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের উপদেষ্টা এবং সিডব্লিউসি কৌশলগত উপদেষ্টা এবং কানেক্টের সিইও ড. ইভেলিনা বানিয়ালিভা।

আগামী ২৮ জানুয়ারি ব্রিটিশ সংসদীয় প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। প্রতিনিধিদলটি বাংলাদেশের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর একটি পোশাক কারখানাও পরিদর্শন করবে।