শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
বইয়ের স্বপ্ন নিয়ে গড়া উদ্যোগ, ২৬ বছরেই ডেঙ্গুতে প্রাণ গেল অরূপের ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি, বললেন ‘শিগগিরই জানতে পারবেন’ মাতারবাড়ি বন্দর ঘিরে ভারতের কী স্বার্থ, নতুন করে যে প্রশ্ন উঠছে নির্বাচনের পর ট্রাম্প প্রশাসনে রদবদল? পদত্যাগের গুঞ্জনে যা জানাল হোয়াইট হাউস ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী? ৬৬ বছর আগের গবেষণা নিয়ে নতুন আলোচনা ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে নতুন তৎপরতা, স্যাটেলাইট চিত্রে মিলল ভূগর্ভস্থ স্থাপনার ইঙ্গিত তানজিন তিশার সদস্যপদ স্থগিত, অনির্দিষ্টকালের সিদ্ধান্ত অভিনয়শিল্পী সংঘের ইরানের মহাকাশ সক্ষমতা নিয়ে পেন্টাগনের প্রতিবেদন, বাড়ছে সামরিক প্রযুক্তির ব্যবহার পরিবারের সদস্যদের নিয়ে পর্নো ভিডিও তৈরির অভিযোগ, নরসিংদীতে আটক ১ খাল পরিষ্কার করতে নেমে কাদায় আটকালেন ইউএনও, এরপর যা করলেন

জবি ছাত্রকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর : ডিএমপি

জবি ছাত্রকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের কাছে হস্তান্তর : ডিএমপি

রাজধানীর কাকরাইলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমকে লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপের ঘটনায় আটক শিক্ষার্থী মোহাম্মদ হোসাইনকে  জিজ্ঞাসাবাদ শেষে তার মায়ের কাছে হস্তান্তর হয়েছে। বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে জিডিতে লিপিবদ্ধ করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) রাত আড়াইটার দিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ মে বুধবার রাত ১০টায় আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-র শিক্ষার্থীদের সঙ্গে তাদের দাবি দাওয়ার বিষয়ে মতবিনিময়ের জন্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম কাকরাইল মসজিদ এলাকায় যান। মতবিনিময়ের একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে আন্দোলকারীদের মধ্য থেকে কে বা কারা একটি পানির বোতল ছুঁড়ে মারে, যা আকস্মিকভাবে তাঁর মাথায় আঘাত করে।

বিষয়টি খতিয়ে দেখা, জড়িত ব্যক্তিকে শনাক্ত এবং এ ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে ঢাকা মহানগর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে মোহাম্মদ হোসাইন নামক এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করে। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের একটি দল গত ১৫ মে বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে শনাক্তকৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয়। এ বিষয়ে তার সাথে ওই মেসে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে ওই ঘটনার সাথে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। এক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটেনি। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ১৬ মে ১২টায় তিনি ওই ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং এজন্য অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবেন বলে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে জানান। পরবর্তীতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাকে পরিবারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত গৃহীত হলে ১৬ মে দুপুরে তার পরিবারকে বিষয়টি জানানো হয় এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ১৬ মে সন্ধ্যা ৬টায় সময় তাকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়। 

ডিবি অফিসে ওই ব্যক্তির আগমন, জিজ্ঞাসাবাদ ও হস্তান্তরের বিষয়টি জিডিতে লিপিবদ্ধ করা হয়েছে।