বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

স্কুল পরিবর্তন করায় স্কুলছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ!

স্কুল পরিবর্তন করায় স্কুলছাত্রকে হত্যাচেষ্টার অভিযোগ!

গাজীপুরে স্কুল পরিবর্তন করায় কোমলমতি শিশু শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর ও গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা মামুন ভূঁইয়ার বিরুদ্ধে। 

অভিযুক্ত যুবলীগ নেতা পূবাইল ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মতিন ভূঁইয়ার বড় ছেলে।

শনিবার বিকালে (গাসিক) মহানগরীর পূবাইল থানাধীন ৪০নং ওয়ার্ড কুদাব এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে শিশু শিক্ষার্থী নাসিরের চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী শহিদ আহসানউল্লাহ মাস্টার হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় আহতের মা নাজমা বেগম বাদী শনিবার রাতেই পূবাইল থানায় লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী নাসিরের বাবা গার্মেন্টসকর্মী আব্দুল আলিম ও তার মা পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের কুদাব বাগিচা এলাকার রোমানের বাড়িতে ভাড়াটে। তারা যুবলীগ নেতা মামুন ভূঁইয়ার ইউনাইটেড প্রি ক্যাডেট স্কুলে ভর্তি করেন ছেলেকে।

সেখানে প্রতিনিয়ত স্কুলে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। নির্যাতনের কারণে স্কুলে যেতে অনীহা প্রকাশ করে সে। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাকে পার্শ্ববর্তী ক্রিয়েটিভ আইডিয়াল স্কুলে ভর্তি করে।

শনিবার তার নিজ প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন সময় নাসিরকে একা পেয়ে টেনেহিঁচড়ে রাস্তার গলির চিপায় নিয়ে তাকে বেধড়ক মারধর করে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে অভিযুক্ত যুবলীগ নেতা মামুন ভূঁইয়া। 

পরে স্থানীয়রা শিশুটিকে আহতাবস্থায় উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করে। আহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কুতুবের চরের মণ্ডলপাড়া এলাকায়। এ বিষয়ে অভিযুক্ত মামুন ভূঁইয়ার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে পূবাইল থানার ওসি কামরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।