বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা বললেন অভিনেত্রী!

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, যা বললেন অভিনেত্রী!

কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিয়াসা রায়। সম্প্রতি সিরিয়াল শেষ হয়েছে তার। এই মুহূর্তে খানিক ব্রেক নিচ্ছেন তিনি। এরই মধ্যে তাকে নিয়ে রটেছে এক গুঞ্জন। তিনি নাকি মা হতে চলেছেন। আর এ নিয়ে নেটিজেনদের প্রশ্ন, বাবা কে?

অভিনেত্রীর দু’টি ধারাবাহিকের নায়ক নীল ভট্টাচার্যের সঙ্গে একটি রিলস ভিডিও শেয়ার করেছেন তিয়াসা। পরেছিলেন সাদা রঙের পোশাক। নেটিজেনদের একটা বড় অংশের বক্তব্য। ওই পোশাক থেকেই নাকি ফুটে উঠছে বেবিবাম্প!

কিছু দিন আগে এক রিয়ালিটি শো’য়ে এসে তিয়াসা নিজেই জানিয়েছিলেন ২০২৫ সালে বিয়ে করবেন তিনি। প্রথমবার বিয়ে ভাঙার পর দ্বিতীয় বার শুরু করবেন নতুন জীবন। তবে নেটিজেনদের কটাক্ষ, ‘বিয়ের আগেই প্রেগন্যান্ট’? অভিনেত্রীকে নিয়ে এসেছে একগুচ্ছ কটু মন্তব্য। না, মোটেও অন্তঃসত্ত্বা হননি তিয়াসা। পোশাকের কারণে শরীরের মেদকেই ‘বেবিবাম্প’ হিসেবে ‘ভুল’ করেছেন অনেকেই।

কিছু দিন আগেই বিচ্ছেদ হয়েছে তিয়াসার। নায়ক-প্রযোজক সোহেলের সঙ্গে কিছু সময়ের জন্য সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও সেই সব এখন অতীত। অভিনেত্রী এখন কাজেই ফোকাস করতে চান। আর ২০২৫-এর বিয়ে?

অভিনেত্রী বলেন, আমি এমনিই বলেছিলাম ২০২৫ সালে বিয়ে করে নেব। অক্টোবর বলেছিলাম কারণ, ওই সময় আবহাওয়াটা বেশ ভালো থাকে। খুব একটা গরমও নয়, আবার খুব বেশি ঠাণ্ডাও পড়ে না। সেটা নিয়ে যে আলোচনা হবে বুঝতে পারিনি।