বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

চুয়াডাঙ্গার তাপমাত্রা নামছেই, সামনে আসছে বৃষ্টি

চুয়াডাঙ্গার তাপমাত্রা নামছেই, সামনে আসছে বৃষ্টি

চুয়াডাঙ্গায় ফের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। কনকনে শীত, ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ। এছাড়া আগামী বুধবার চুয়াডাঙ্গায় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। 

চুয়াডাঙ্গার তিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ সদর হাসপাতালে বেড়েছে শীতজনিত রোটাভাইরাস ও ডায়রিয়া রোগীর সংখ্যা। সঙ্গে শিশুদের নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাসকষ্টসহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালগুলোতে প্রতিদিন বহির্বিভাগে ৪৫০-৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তারা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গায় টানা দু'দিন শৈত্যপ্রবাহের পর মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগামী বুধবার ৩১ জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।