বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

মোনালিসা চিত্রকর্মে স্যুপ ছুড়ে মারার নেপথ্যে!

মোনালিসা চিত্রকর্মে স্যুপ ছুড়ে মারার নেপথ্যে!

লিওনার্দো দা ভিঞ্চির ১৬ শতকের বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ওপর স্যুপ ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছেন দুই নারী। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাঁচ দিয়ে সুরক্ষিত থাকায় এর কোনো ক্ষতি হয়নি।

রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ল্যুভর মিউজিয়ামে এ ঘটনা ঘটে।

স্কাই নিউজ জানিয়েছে, মোনালিসাকে টার্গেট করা ওই দুই নারী জলবায়ু এক্টিভিস্ট। তারা ‘স্বাস্থ্যকর ও টেকসই খাদ্য’-এর অধিকারের দাবি জানিয়েছেন। স্যুপ ছুঁড়ে মারার ওই ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়েছে মাইক্রোব্লগিং সাইট এক্সে।

ভিডিওতে দেখা গেছে, এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যান মিউজিয়ামে থাকা দর্শনার্থীরা। অনেকেই মোবাইল বের করে এই অদ্ভুত কাণ্ডের ভিডিও করতে থাকেন।

ভিডিওতে দেখা যায় ওই দুই নারী বলছেন, আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ। এর আগে ২০২২ সালে অক্টোবরেও চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মেরেছিলেন এক প্রতিবাদকারী। কেক ছুড়ে তিনি মানুষকে ‘পৃথিবীর কথা ভাবতে’ আহ্বান জানানোর বার্তা দিয়েছিলেন।

মোনালিসা ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে চিত্রকর্মকে টার্গেট করে জলবায়ু এক্টিভিস্টদের আক্রমণের ঘটনা বেড়েই চলেছে।

উল্লেখ্য, মোনালিসা ১৯৫০ এর দশকের গোড়ার দিকে নিরাপত্তা কাচ দিয়ে সুরক্ষিত করা হয়। এক দর্শনার্থী চিত্রকর্মটির দিকে অ্যাসিড ছুড়ে মারার পর এটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপরেই এটিকে সুরক্ষিত করার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। ২০১৯ সালে জাদুঘর কর্তৃপক্ষ মোনালিসাকে বুলেটপ্রুফ গ্লাস দিয়ে ঢেকে দেওয়ার ঘোষণা দেয়।