বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করল বিএনপি

যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করল বিএনপি

যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধিরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর গুলশানে একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ বৈঠক।

বৈঠকে বিএনপির পক্ষে দলটির সহ-স্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার ও মাহমুদা হাবিবা উপস্থিত ছিলেন। রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বৈঠকে নির্বাচন বয়কটের কারণ, নির্বাচনী পরিবেশ এবং চলমান আন্দোলন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচনী পর্যবেক্ষক দলকে অবহিত করেছে বিএনপি।

এর আগে গত রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করে মার্কিন এই প্রতিনিধিদল। ৭ জানুয়ারির নির্বাচন পর্যবেক্ষণে আইআরআই ও এনডিআইয়ের মোট ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এর মধ্যে গত ডিসেম্বরের মাঝামাঝি প্রতিনিধিদলের পাঁচ সদস্য ঢাকায় আসেন।