বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

অর্থছাড়ে সমস্যার কারণ ‘ডলার সংকট’ : চীনা রাষ্ট্রদূত

অর্থছাড়ে সমস্যার কারণ ‘ডলার সংকট’ : চীনা রাষ্ট্রদূত

ডলার সংকটে প্রতিশ্রুত অর্থছাড়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, অর্থছাড় বাড়াতে চীন ও বাংলাদেশের নিজস্ব মুদ্রার মধ্যে সমন্বয় করা যায় কি না এ ব্যাপারে কাজ করা হচ্ছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব:) আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, চীন রাষ্ট্র প্রতিষ্ঠার পর আমরা (পাকিস্তান আমল থেকে) বাংলাদেশের চতুর্দশ পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে কাজ করছি।

পরিকল্পনামন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। তারা আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে। চীনের দেওয়া প্রতিশ্রুতির অর্থছাড়ে ধীরগতি কেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ছোটখাটো কোনো সমস্যা থাকলে আলোচনা করে সমাধান করা হবে।

একই প্রশ্নের উত্তরে ইয়াও ওয়েন বলেন, আমেরিকার ভুল মনিটারি ও ফিসকেল পলিসির কারণে বিশ্বব্যাপী ডলার সংকট হচ্ছে। এ কারণে সারা বিশ্ব সমস্যায় পড়েছে। চীনও একই ধরনের সমস্যা মোকাবিলা করছে।

তিনি বলেন, এ জন্য আমরা বাংলাদেশকে প্রস্তাব দিয়েছি যাতে অর্থছাড় ও বিনিয়োগের অর্থ নিজস্ব মুদ্রায় লেনদেন করা হয়। আর বিশ্বে ডলার সংকট কেটে গেলে পরে অর্থছাড় বাড়বে।

চীনের রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ও মনিটারি পলিসির মিসম্যাচের কারণে আমরাও ডলার সংকটে ভুগছি। বিশ্বব্যাপী সমস্যা আমাদেরকেও প্রভাবিত করেছে। এজন্য বাংলাদেশের কাছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমাদের মুদ্রায় লেনদেনের প্রস্তাব দিয়েছি, বাংলাদেশ সেটি বিবেচনা করছে।

ইয়াও ওয়েন বলেন, বর্তমানে খুব কম দেশেই পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চীন একটি। বাংলাদেশেরও আছে। চীনের ইতোমধ্যে ১৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে।

এসময় পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, আমাদের সঙ্গে তাদের যেসব সমস্যাগুলো আছে, সেগুলোর সমাধানে আলাপ হয়েছে। চীনেরও পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, আমাদেরও আছে। সেসব বিষয়ে কীভাবে অভিজ্ঞতা বিনিময় করা যায় তা নিয়ে কথা হয়েছে।