বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট ৪ দিন ধরে বন্ধ, আসেননি ভারতীয় প্রকৌশলীরা মক্কা নগরীতে ড্রোন হামলার খবরে বাংলাদেশের তীব্র নিন্দা ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগে সরকার কাজ করছে: বিমানমন্ত্রী পুলিশ ও গণমাধ্যমের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত: ডিএমপি কমিশনার ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী ৬০ পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবায় ৫০ কোটি টাকা বরাদ্দ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান টেকসই অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানোর আহ্বান সড়ক পরিবহন মন্ত্রীর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, চট্টগ্রামে ভারী বর্ষণের আশঙ্কা

জাপান সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করল

জাপান সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করল

জলবায়ু পরিবর্তনে বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। এর থেকে বাদ যায়নি সূর্যাস্তের দেশ জাপানও। দেশটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, জাপানের রাজধানী টোকিও থেকে ৫৬০ কিলোমিটার দূরে টাম্বা শহরে বুধবার ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশটির ইতিহাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২০ সালে একই শহরে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ছিল সর্বোচ্চ। তবে বুধবারের তাপমাত্রা আগের সব রেকর্ডকে ভেঙে ফেলেছে।

এছাড়া জাপানের কোয়োতোর ফুকুচিয়ামা শহরেও ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ওকাইয়ামার মানিওয়া শহর ও হুয়োগোর নিশিওয়াকি শহরে একই ধরনের তাপমাত্রা দেখা গেছে।

জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, ৩৩ এলাকায় হিটস্টোক এলার্ট জারি করা হয়েছে।

গত সপ্তাহে হিটস্টোকে আক্রান্ত হয়েছে জাপানের ১০ হাজার ৮০০ নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছিল। এছাড়া উষ্ণতা সংক্রান্ত ইস্যুতে মারা গেছে ১৬ জন।

ক্রমান্বয়ে জাপানের তাপমাত্রা বাড়ছে- তা বুধবারের উষ্ণতায় বুঝা যায় বলে জানিয়েছে আল-জাজিরা।

গত মাস ছিল জাপানের সবচেয়ে উষ্ণতম জুন মাস। মাসটিতে গড় তাপমাত্রা অন্যান্য সময়ে তুলনায় ২ দশমিক ৩৪ ডিগ্রি বেশি ছিল।