বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

জাপার কাকরাইল অফিস দখলে নিল রওশনপন্থিরা

জাপার কাকরাইল অফিস দখলে নিল রওশনপন্থিরা

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে কাকরাইলে হুসেইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান রওশনপন্থী জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ। বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর নেতাকর্মীরা কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। এরপর শুরু হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

পার্টিতে এখন আর জিএম কাদের ও চুন্নুর প্রয়োজন নেই জানিয়ে মামুনুর রশিদ বলেন, কাদের-চুন্নুর জন্য আজ দলের বেহাল দশা। তাদের নেতৃত্বের প্রতি পার্টির নেতাকর্মীদের আস্থা নেই। প্রয়োজনে পার্টিতে তাদের অন্য কোনো দায়িত্ব দেয়া হবে। অতীত ভুলে পুনরায় শক্তিশালী করা হচ্ছে দলকে।
 
এ সময় দলের চেয়ারম্যান জিএম কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মামুনুর রশিদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, কাকরাইলের দলীয় কার্যালয় কেউ দখল করতে এলে সমুচিত জবাব দেয়া হবে।
 
দেড় ঘণ্টারও বেশি সময় সেখানে অবস্থান শেষে নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন মামুন।