বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ময়মনসিংহ: সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিকে মৃত্যু

ময়মনসিংহ: সড়ক দুর্ঘটনায় দুই নারী শ্রমিকে মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন জন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভালুকা-ঘাটাইল সড়কে উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— হাতিবেড় এলাকার আসাদ আলীর স্ত্রী আসমা আক্তার (৩৫) ও একই এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (২৬)।

ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, পোশাক শ্রমিকদের বহন করা অটোরিকশাটি ভালুকার ভরাডোবার দিকে যাচ্ছিল। অন্যদিকে, মুরগীবাহী একটি পিকআপ ঘাটাইলের দিকে যাওয়ার সময় ওই এলাকায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘন কুয়াশার কারণে ঘটা এ সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নারী শ্রমিকের নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।