বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

রাজধানীতে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক এক

রাজধানীতে ১২ কেজি গাঁজা উদ্ধার, আটক এক

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেপ্তারের নাম মো. দেলোয়ার হোসেন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, শুক্রবার রাতে এক মাদক কারবারি সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গাঁজা কেনা-বেচায় ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, দেলোয়ার কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

গ্রেপ্তার দেলোয়ারের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।