বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

জীবন বাঁচাতে বিজিবি ক্যাম্পে আশ্রয় নিলেন মিয়ানমারের ১৪ সেনা

জীবন বাঁচাতে বিজিবি ক্যাম্পে আশ্রয় নিলেন মিয়ানমারের ১৪ সেনা

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলি হচ্ছে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের গুলি এসে পড়ে দুজন গুলিবিদ্ধ আহত হয়েছেন। বিদ্রোহীদের তোপের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য। রবিবার সকালে এ ঘটনা ঘটে।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। রবিবার সকাল থেকে লাগাতার চলছে গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপ। মিয়ানমারের ওপার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক। তারা হলেন- হিন্দুপাড়ার বাসিন্দার পবীন্দ্র ধর ও এক নারী। 

সীমান্তবাসী জানান, লাগাতার গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও রকেটল্যান্সার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, গুলির শিষা ও রকেটল্যান্সার উড়ে এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম-তুমব্রু এলাকায় বসতঘরের ওপর। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। অনেকেই আতঙ্ক, উৎকণ্ঠায় নির্ঘুম রাত ঘরে বসেই কাটিয়েছেন। ভয়ে ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা। এ ছাড়া কৃষকরা কৃষি ক্ষেতে যেতে ও দৈনন্দিন কাজ করতেও ভয় পাচ্ছে এলাকাবাসী।

বিষয়টি নিশ্চিত করে ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, শনিবার রাত থেকে ফের গোলাগুলি হচ্ছে সীমান্তের ওপারে। মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের কয়েকটি গুলি এসে পড়েছে রবিবার সকালে বাংলাদেশের অভ্যন্তরে। গুলিতে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় বিজিবি নিরাপত্তা জোরদার করেছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৪ সদস্য আশ্রয় নিয়েছেন বাংলাদেশে।