বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর: সেতুমন্ত্রী

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর: সেতুমন্ত্রী

মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি অবান্তর এবং এর কোনো যুক্তি নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাসের মতো মেট্রোরেলেও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নেওয়ার দাবির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এটি পৃথিবীর কোথাও নেই। এটা সম্ভব না। রিকশায় উঠলেই তো ৩০ টাকা লাগে। কোথায় যাবেন সেটা পরের ব্যাপার।

তিনি বলেন, মেট্রোরেল একটা আধুনিক গণপরিবহণ বাংলাদেশে এসেছে। এটাকে উৎসাহিত করা দরকার। এখানে কয় টাকা যাবে? কত টাকার বিষয়? উত্তরা থেকে মতিঝিল আসলে কত টাকা লাগে?

এটা (মেট্রোরেলে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া) একটা অবান্তর দাবি। এটা পৃথিবীর কোথাও নেই, বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।