বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

বিদ্যুৎবিভ্রাট: সাময়িক বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

বিদ্যুৎবিভ্রাট: সাময়িক বন্ধ থাকার পর চালু মেট্রোরেল

ভোল্টেজ জটিলতায় ১১০ মিনিট বন্ধ থাকার পর আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এতে হাঁফ ছেড়ে বাঁচলেন আটকে পড়া যাত্রীরা। দুপুর ২টা ২৫ মিনিটে হঠাৎ করেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানিয়েছেন এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল এক কর্মকর্তা।

তিনি জানান, পল্লবী সেকশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ওসিএস) ভোল্টেজ জিরো হয়ে গিয়েছিল। আমাদের কর্মকতারা দীর্ঘসময় চেষ্টা করে বিষয়টি সমাধান করেছেন। ১ ঘণ্টা ৫০ মিনিট পর বিকেল ৪টা ১৫ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ট্রেন চলাচল বন্ধ থাকায় অনেক স্টেশনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারেননি। তবে আগে যারা স্টেশনে ঢুকেছিলেন তারা ভেতরে অবস্থান করেন। সেখানে অনেকে উদ্বেগ আতঙ্কে ছিলেন। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকায় মেট্রোর অনেক যাত্রী গুরুত্বপূর্ণ কাজে সময়মতো যেতে পারেননি।