বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

পাঠ্যক্রমের ভুলত্রুটি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

পাঠ্যক্রমের ভুলত্রুটি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নতুন পাঠ্যক্রমে ভুলত্রুটি থাকলে পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রথম সচিব সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যে সচিব সভা হয়, সেটা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে হয় না। প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশার কথা ও তার নির্দেশনা শুনতে চেয়েছি।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, নতুন শিক্ষাক্রম প্রচলিত কোনো শিক্ষাক্রম নয়। আমাদের অগুনতি প্রশিক্ষিত লোক নেই। তবে যদি কোনো ভুলত্রুটি থাকে, তবে পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতেও নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন সংসদ কার্যক্রমে সচিবরা যেন যথাযথ সহায়তা করেন। বিশেষ করে প্রশ্নোত্তর পর্বে সহায়তা করতে বলেছেন।