বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

গাজায় ইসরাইলের নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

গাজায় ইসরাইলের নতুন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

যুদ্ধবিধ্বস্ত গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ৯১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন শিশু রয়েছে।

গাজা সিভিল ডিফেন্স ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার বেশিরভাগ লক্ষ্যবস্তু ছিল ফিলিস্তিনি শরণার্থীদের ঘরবাড়ি ও তাঁবু। খবর আল-জাজিরার।

প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ এই হামলাগুলোতে বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে, যা চলমান সংঘাতের গভীর মানবিক বিপর্যয়কে আরও স্পষ্ট করে তুলেছে। 

গাজার হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া অব্যাহত রয়েছে। 

এদিকে আন্তর্জাতিক মহল থেকে ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষায় ইসরাইলের ওপর হস্তক্ষেপের আহ্বান ক্রমেই জোরদার হচ্ছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক সৈন্য নিহত হওয়ার পর ইসরাইল ‘প্রতিশোধ নিয়েছে’। তবে তিনি দাবি করেন যে, এতে ‘যুদ্ধবিরতি চুক্তি কোনোভাবেই বিপন্ন হবে না’। 

একই সঙ্গে, হামাসকে ‘ভদ্র আচরণ করতে হবে’ বলেও উল্লেখ করেন তিনি।

গাজায় সর্বশেষ এই হত্যাযজ্ঞ শুরু হয় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে। সম্প্রতি রাফাহ এলাকায় গুলিবিনিময়ের পর তিনি ‘শক্তিশালী’ হামলার নির্দেশ দেন। 

ইসরাইলি সামরিক বাহিনী পরে জানায়, ওই ঘটনায় তাদের এক সৈন্য নিহত হয়েছে।

এদিকে ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া আগ্রাসনে ইসরাইল এখন পর্যন্ত ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১,৭০,৩৯৫ জনকে আহত করেছে।