পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবার ক্রিকেটে ফিরছেন উইলিয়ামসন। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরিপূর্ণ ঝুঁকি নিতেও রাজি না নিউজিল্যান্ড। যে কারণে পাঁচ ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচে আবার বিশ্রামে যাবেন উইলিয়ামসন। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা করেছে ব্ল্যাক ক্যাপসরা।
নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় আমরা ঝুঁকি নিতে চাই না। গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামের বিষয়টি মাথায় আছে আমাদের।’
এদিকে টি টোয়েন্টি দলে ফিরেছেন ওপেনার ডেভিন কনওয়ে। আর বিশ্বকাপে চোট পাওয়া পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসনও রয়েছেন পাকিস্তানের বিপক্ষে ঘোষিত দলে।
নিউজিল্যান্ড স্কোয়াড:
কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, টিম সাইফার্ট, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, ইশ সোধি, টিম সাউদি, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।
