রবিবার, নভেম্বর ৮, ২০২৬
 শিরোনাম
ঢাকার ৫ বড় হাসপাতালে আসছে পিপিপি চিকিৎসাসেবা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী ঢাকায় আসছে দুটি মনোরেল, ২০৩০ সালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার কারিনাকে ‘সেরা সৎমা’ বললেন ইব্রাহিম, বাবাকে জানালেন জীবনের আদর্শ আমির হামজাকে নিয়ে তারেকের এক প্রশ্ন, ফেসবুকে শুরু আলোচনা বিয়ের সাজে পারশা, বরকে আড়ালে রাখার কারণ জানালেন যেভাবে ব্যাট হাতে ব্যর্থ, তবু একই ম্যাচে বিশ্ব রেকর্ড রোহিত-কোহলির! নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার? নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, তারেক রহমানের র‌্যালিতে জনসমাগম তিশা-অথৈর সদস্যপদ স্থগিত, সমঝোতার প্রস্তাবেও আসেনি সাড়া অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না, ভাত-খিচুড়িতে মিশছে বিষাক্ত সিসা!

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় সমবায় দিবস

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো জাতীয় সমবায় দিবস

দেশব্যাপী যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

এ বছর দিবসের মূল প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’।

আজ (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে কেন্দ্রীয়ভাবে সমবায় অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে সকালে সমবায় অধিদপ্তর প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো: ইসমাইল হোসেন।

পরে অধিদপ্তরের মাল্টিপারপাস হলে একটি তথ্যবহুল ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সেখানে বাংলাদেশের সমবায় খাতের অগ্রগতি ও সাফল্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) বলেন, সমবায় আন্দোলন হল সম্মিলিত প্রচেষ্টা ও অর্থনৈতিক মুক্তির শক্তিশালী হাতিয়ার। দেশের প্রতিটি মানুষের কাছে সমবায়ের সুফল পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।

তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায়ীদের অবদানের প্রশংসা করেন। জনগণের অংশগ্রহণ ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও বেগবান করার বিষয়েও গুরুত্বারোপ করেন।

সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মুনিমা হাফিজ বলেন, সমবায় সমিতিগুলো দেশের অর্থনৈতিক বৈষম্য দূর করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি সমবায় সংশ্লিষ্ট সকলকে সমবায় নীতি ও আদর্শ মেনে চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায়ী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।