বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

বিমানে যে চিঠি পেলেন রচনা!

বিমানে যে চিঠি পেলেন রচনা!

কলকাতার জনপ্রিয় টিভি শো ‘দিদি নম্বর ১’ এর সঞ্চালক জনপ্রিয় টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জি। নায়িকা হিসেবে এখনও মানুষের কাছ থেকে তিনি ভালোবাসা পেয়ে আসছেন। তেমনই এক ঘটনা ঘটেছে এই প্রেমের মাস ফেব্রুয়ারিতে। ভালোবাসামাখা চিঠি পেয়েছেন রচনা ব্যানার্জি। তাও আবার বিমানে।

এমন ভালোবাসা পেয়ে আবেগ প্রকাশ করতে ভোলেননি তিনি। এ খবর সামাজিক মাধ্যমেও জানিয়েছেন ছবি শেয়ার করে।

চিঠিটি তাকে দিয়েছেন রাশমি ও রিজা নামে দুই বিমানবালা। চিঠিতে তারা লিখেছেন, মাননীয় মিস ব্যানার্জি আজকের এই যাত্রায় আপনাকে পেয়ে আমরা রোমাঞ্চিত। এত সুন্দর একটা মানুষ যিনি হাজার হাজার মানুষের অনুপ্রেরণা তার দেখা পেয়ে সত্যিই কৃতজ্ঞ। বিমানের সমস্ত কর্মীর পক্ষ থেকে ভালোবাসাও জানানো হয় তাকে।

এসময় চিঠির পাশাপাশি রাশমি ও রিজার সঙ্গে ছবি শেয়ার করতে ভোলেননি রচনা। বিমানে পাওয়া খাবারের ছবিও শেয়ার করেন। ক্যাপশনে দুই বিমানবালাকে ট্যাগ করে লেখেন, তোমাদের এই ভালোবাসা আমার মন ছুঁয়ে ফেলেছেৃ। এটা সত্যিই দারুণ একটা মুহূর্ত ছিলৃ। বিশেষ ধন্যবাদ প্রাপ্য রাশমি ও রিজার।

প্রসঙ্গত, ‘দিদি নম্বর ১’ মানেই অভিনেত্রী রচনা ব্যানার্জি। তার প্রাণখোলা হাসি ও প্রতিযোগীদের সঙ্গে জমজমাট আড্ডা ছোটপর্দার দর্শকদের মুগ্ধ করে। তাইতো এত বছর ধরে শো-এর জনপ্রিয়তা অক্ষুণ্ন রয়েছে।