সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

মা-মেয়েকে ধর্ষণ: সেই আ.লীগ নেতা ৪ দিনের রিমান্ডে

মা-মেয়েকে ধর্ষণ: সেই আ.লীগ নেতা ৪ দিনের রিমান্ডে

নোয়াখালীর সুবর্ণচরে ঘরের সিঁধ কেটে মা মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি আবুল খায়ের মুন্সির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খায়ের মুন্সি সাবেক ইউপি সদস্য।

বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট তানিয়া ইসলাম। 

এর আগে বুধবার আদালতে ওই আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন। পরে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন।  

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মুন্সি মেম্বার বর্তমানে জেলা কারাগারে রয়েছে। রিমান্ডের অর্ডার কপি পাওয়ার পর ৪ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তাকে চরজব্বার থানায় নেওয়া হবে। ইতোমধ্যে এ মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।