বুধবার, নভেম্বর ৪, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

‘ঘোড়ায় চড়িয়া সিদ্ধার্থ-কিয়ারা যেথায় চলিল’

‘ঘোড়ায় চড়িয়া সিদ্ধার্থ-কিয়ারা যেথায় চলিল’

গত বছরের ৭ ফেব্রুয়ারি মরুভূমির মাঝে সূর্যগড় প্রাসাদে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। এদিকে প্রথম বিবাহবার্ষিকীতে ঘোড়ার পিঠে চেপে কিয়ারাকে নিয়ে কোথায় গেলেন সিদ্ধার্থ?

বরাবরই মিতভাষী ও শান্ত এবং ব্যক্তিগত জীবন জাহিরে বিশ্বাসী নন অভিনেতা। যদিও স্ত্রী কিয়ারা  সমাজমাধ্যমে তুলে ধরেন জীবনের ঘটনা। বিয়ের পর কিয়ারা যখন তাঁদের বিয়ের ভিডিও সামাজিক মাধ্যমের পাতায় প্রকাশ করেন, আপত্তি জানিয়েছিলেন সিদ্ধার্থ। 

তবে এক বছরে যেন বদলে গেলেন তিনি। স্ত্রী কিয়ারার সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে সূর্যাস্ত দেখছেন, এমনই একটি ছবির ক্যাপশনে লেখেন, ‘‘যাত্রা নয়, গন্তব্যে পৌঁছনটাই গুরুত্বপূর্ণ, তুমিই আমার জীবনের শ্রেষ্ঠ সঙ্গী।’’

২০২১ সালে ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনীর উপর ভিত্তি করে মুক্তি পেয়েছিল ‘শেরশাহ’। বিষ্ণুবর্ধন পরিচালিত এই ছবিতে প্রথম জুটি বাঁধেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী। জুটি হিসাবে দশর্কের মনেও জায়গা করে নিয়েছিলেন সিড-কিয়ারা। সেই সময় থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। কিছু দিন ডেট করেই সিড-কিয়ারা বুঝে যান যে, তাঁরা একে অপরের সঙ্গেই বাকি জীবনটা কাটাতে চান। কিয়ারা তাঁর বাড়ির লোকেদের সঙ্গে সিডের পরিচয় করান। 

২০২১ সালে মুম্বাইতে সিডের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন কিয়ারা। তার পর ২০২৩ সালে বিয়ে। এদিকে কফি উইথ করণ এর অষ্টম সিজনে এসে কিয়ারা বলেন, ‘‘বিয়ে করে আমি সুখী।’’ 

অপরদিকে স্ত্রীকে নিয়ে কখনওই বিশেষ কিছু বলতে শোনা যায়নি অভিনেতাকে। তবে বছরপূর্তিতে আবেগে ভাসলেন তিনিও।