বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফর করবেন প্রধানমন্ত্রী জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর হচ্ছে ডিসেম্বরে প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা, দৈনিক গ্যাস উৎপাদনের লক্ষ্য ১,৭৫২ মিলিয়ন ঘনফুট আর্টিলারি রেজিমেন্টের অধিনায়ক সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে চীনের অঙ্গীকার: লিউ ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্পপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ পরিকল্পনা: মাহদী আমিন আইসিএপিপির ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সিউলে বিএনপি প্রতিনিধি দল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে

দেশ পরিচালনায় সরকারের সঙ্গে কাজ করতে চাই: জিএম কাদের

দেশ পরিচালনায় সরকারের সঙ্গে কাজ করতে চাই: জিএম কাদের

সরকারের সঙ্গে মিলে দেশ পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, সবাই মিলে দেশ পরিচালনা করব, কিছুদিনের জন্য তো অনেক দেশে হয়ে থাকে কোনো ক্রাইসিস হলে। তবে এরকম কোনো অফার আমরা পাইনি। যদি সেরকম কোনো অফার আসে তখন সবকিছু বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব।

শনিবার বিকালে রংপুর জেলা ও মহানগর দলের কর্মিসভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এরপর তিনি নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

সরকারের মন্ত্রিসভায় যাওয়ার বিষয়ে কোনো প্রস্তাব আছে কিনা- এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, সংসদে বিরোধী দল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করবে। আর সরকার মানে হলো সম্পূর্ণ মন্ত্রিসভা একত্রিতভাবে সরকার। যদি আমরা অ্যাকাউন্টেবল করতে চাই, তার (সরকার) দোষ-ত্রুটি তুলে ধরতে চাই, তাহলে তো আমি মন্ত্রিসভার সদস্য এটা সম্ভব না। 

জিএম কাদের বলেন, সংসদ মোটামুটি গতানুগতিকভাবেই চলছে। যেহেতু সংসদে বিরোধী দলের সংখ্যায় আমরা কম। তাই সরকারের পক্ষেই একতরফাভাবে বেশিরভাগ কথাবার্তা হচ্ছে। সংসদ আরও সুন্দর কার্যকর হয় যদি উত্তপ্ত হয়। যদি উভয়পক্ষই সমান সমানভাবে কথাবার্তা বলে, তাহলেই সংসদটা সত্যিকার অর্থে কার্যকর এবং প্রাণবন্ত হয়। সেটা এখন পর্যন্ত হয়নি।

তিনি বলেন, মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে বাংলাদেশে নতুন সমস্যার সূচনা হয়েছে। আমরা এ বিষয়ে উদ্বিগ্ন। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশ বিপদমুক্ত হবে বলে প্রত্যাশা করছি।

জিএম কাদের বলেন, মিয়ানমারের সৈন্যরা যেহেতু ফিজিক্যালি আমাদের দেশে প্রবেশ করছে, এটা নিয়ে সরকারের সিদ্ধান্তে প্রশ্ন আছে। এ নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে সবাই উদ্বিগ্ন। যেটাই হোক না কেন, এ বিষয়ে দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে বিষয়টি তুলে ধরা দরকার।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, এখন যারা দেশে ঢুকছেন, সংখ্যায় খুব বেশি নয়। তবে বিগত সময়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। আরও যদি প্রবেশ করে কিংবা আসা শুরু হয় তাহলে আমাদের সমস্যা তৈরি করবে।

জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাউন্সিলের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, রাজনীতি ও দল করার অধিকার সবার রয়েছে। যারা এসব করছে, তারা কেউ জাতীয় পার্টির নয়। তাছাড়া এসব কাউন্সিল আইনগত কোনো ভিত্তি রাখে না। এজন্য এ বিষয়ে আমাদের কোনো মতামত নেই।

এর আগে সকালে তিনি রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাইভিউ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর দুপুরে রংপুর নগরীর সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। 

এ সময় আগামীতে শিক্ষারমান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলে জানান বিরোধীদলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্রছায়ায় সরকারদলীয় ছাত্রনেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।’