সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধদের দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুলের উদ্ভাবিত স্মার্ট কারে উঠলেন প্রধানমন্ত্রী জিপিএ-৫-এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষ করে তোলার আহ্বান শিক্ষামন্ত্রীর কর্মসংস্থান বৃদ্ধিতে শিল্পকারখানা চালু রাখা জরুরি: বাণিজ্যমন্ত্রী মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০

ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০

থাইল্যান্ডে আজ বুধবার একটি নির্মাণাধীন উচ্চগতির রেল লাইনের ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে যায়। ফলে ট্রেনটি রেলপথ থেকে বিচ্ছিন্ন হয়ে অন্তত ২২ জনের মৃত্যু ও আরও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

নাখন রাতচাসিমা প্রদেশের স্থানীয় পুলিশ প্রধান থ্যাচাপন চিননাওং এএফপিকে জানিয়েছেন, ‘ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জন মারা গেছেন  এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।’

বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমায় উচ্চ-গতির রেল  লাইন তৈরিতে ব্যবহৃত একটি ক্রেন একটি যাত্রীবাহী ট্রেনের ওপর পড়ে গেলে এই ঘটনা ঘটে।

নাখোন রাতচাসিমা প্রদেশের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘একটি ক্রেন একটি ট্রেনের ওপর ভেঙে পড়ার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং এতে আগুন ধরে যায়।’

স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন।

এ সময় সেই ফুটেজে উজ্জ্বল রঙের একটি ট্রেনকে পাশের দিকে উল্টে পড়ে থাকতে ও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

নাখোন রাতচাসিমা প্রদেশ বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি ব্যাংকক থেকে উবোন রাতচাথানি প্রদেশে যাচ্ছিল।

পরিবহনমন্ত্রী ফিফাত রাতচাকিটপ্রাকর্ণ বলেছেন, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ছিলেন এবং কর্তৃপক্ষ মৃতদের শনাক্ত করার জন্য দ্রুত কাজ করছে।

বেইজিং-এর সহায়তায় থাইল্যান্ডে ৫ দশমিক ৪ বিলিয়ন ডলারের একটি উচ্চ-গতি সম্পন্ন রেল নেটওয়ার্ক নির্মাণ প্রকল্পের নির্মাণে এই ক্রেনটি ব্যবহার করা হচ্ছিল। 

এই প্রকল্পের লক্ষ্য হলো— ২০২৮ সালের মধ্যে চীনের বিশাল ‘বেল্ট অ্যান্ড রোড’ অবকাঠামো উদ্যোগের অংশ হিসেবে লাওসের মাধ্যমে ব্যাংকককে চীনের কুনমিংয়ের সঙ্গে সংযুক্ত করা।

থাইল্যান্ডে শিল্প ও নির্মাণ খাতে নিরাপত্তা নিয়মাবলীর দুর্বল প্রয়োগের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যা প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করে।