বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ঢাকায় কৌশানি, শাকিব খানের অপেক্ষায়

ঢাকায় কৌশানি, শাকিব খানের অপেক্ষায়

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ের জন্য কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করছেন টালিউড অভিনেত্রী কৌশানি মুখার্জি। এই সিনেমায় তাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। সম্প্রতি শুটিং স্পটে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এ সিনেমায় তার অভিনীত চরিত্র সম্পর্কে জানতে চাইলে কৌশানি বলেন, সবার জীবনে কিছু অজানা গল্প থাকে। যেটা বাইরের কেউ জানতে পারে না। এই সিনেমাটিতে তেমনি একটি চরিত্রে অভিনয় করছি। সাধারণত দর্শকরা আমাকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত। কিন্তু এই সিনেমায় আমাকে ভিন্নভাবে পাবেন দর্শক। 

কৌশানি বলেন, যদিও বাংলাদেশের সিনেমায় আমার অভিষেক হয়েছিল রোমান্টিক একটি চরিত্র দিয়ে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই সিনেমাটি মুক্তি পায়নি। এটি এখানে আমার দ্বিতীয় সিনেমা। 

দেশের শীর্ষ নায়ক শাকিব খান প্রসঙ্গে এ নায়িকা বলেন, হাল সময়ে বাংলাদেশের সিনেমাকে কলকাতায় পরিচয় করিয়ে দেওয়ার পুরো কৃতিত্ব শাকিব খানের। আমিও এই সুপারস্টারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি। ইতোমধ্যে বেশ কিছু বড় হাউসের সঙ্গে কথাও হয়েছে। দেখা যাক কী হয়।   

জানা গেছে, এ সিনেমার প্রযোজক ও নায়িকা ইস্যু নিয়ে নানা বিতর্কের জন্য শুটিং বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যে বদলে যায় দৃশ্যপট, সঙ্গে নায়িকাও। শুরুতে নায়িকা মাহিয়া মাহি চুক্তিবদ্ধ হয়ে কিছু দিন শুটিং করেন এবং হুট করে সিনেমাটি থেকে সরে দাঁড়ান। এর পর তার পরিবর্তে পরীমনির অভিনয় করার কথা থাকলেও সেটি আর হয়নি।