সোমবার, মে ১১, ২০২৬
 শিরোনাম
অপরাধীকে অপরাধী হিসেবে দেখার নির্দেশ পুলিশকে দিলেন প্রধানমন্ত্রী রাজধানীতে জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া প্রয়োজন: ডা. জুবাইদা রহমান হাইওয়ের উপরে ও পাশে গরুর হাট নিষিদ্ধ: সড়ক পরিবহন মন্ত্রী হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিতে রাসিকের শতভাগ সাফল্য পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ৮০ হাজার আইনজীবীকে: আইনমন্ত্রী জনগণের বিশ্বাস অর্জনের জন্য পুলিশকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী আধুনিক পুলিশ বাহিনী গঠনে যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯০৪ বাংলাদেশি হজযাত্রী নৌপথ সচল রাখায় ১৬ সংস্থা কাজ করছে বলে জানান নৌপরিবহন মন্ত্রী

ইসরাইল থেকে চলে যাচ্ছে মার্কিন রণতরী

ইসরাইল থেকে চলে যাচ্ছে মার্কিন রণতরী

ইসরাইলেরর উপকূল ছাড়তে শুরু করেছে মার্কিন রণতরী। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সোমবার সংবাদ মাধ্যমকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভার্জিনিয়ার নরফোক বন্দরে ফিরে যাবে বিমানবাহী রণতরী ও অন্যান্য জাহাজ। ক্যারিয়ার গ্রুপটি ভবিষ্যতে মোতায়েনের জন্য প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে ফিরে আসছে। নির্ধারিত সময় অনুযায়ী হোম পোর্টে পুনরায় মোতায়েন করা হবে।’ 

এবিসি নিউজে বলা হয়েছে, মার্কিন ওই কর্মকর্তা আরও বলেন, ‘এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা থাকবে এবং ভূমধ্যসাগর ও মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ক্রুজার ও ডেস্ট্রয়ার মোতায়েনের নমনীয়তা থাকবে।’ 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘আজ তাদের ঘোষণা করার মতো কিছুই নেই।’ 

৭ অক্টোবর হামাসের  ইসরাইল অভিযানের পরের দিন নৌবাহিনীকে এ অঞ্চলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

নৌবাহিনী বলেছে, তারা এ অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে মিত্র ও অংশীদারদের সঙ্গে সহযোগিতা করছে। ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘর্ষের পর থেকে ওয়াশিংটন ইসরাইলকে অসংখ্য সামরিক সহায়তা প্রদান করেছে। 

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং অন্যান্য যুদ্ধজাহাজসহ ভূমধ্যসাগরে তার বাহিনীকে শক্তিশালী করেছে। যুদ্ধ শুরুর পর থেকে থেকে মঙ্গলবার পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ১৮৫ জনে। গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২০৭ জন। আহত হয়েছেন ৩৩৮। 

এদিকে, ইসরাইলি সুপ্রিমকোর্ট সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংশোধনের একটি মূল অংশকে বাতিল করেছে। মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়েছে, বিতর্কিত বিচারিক সংস্কারটি গত বছরের জুলাইয়ে ইসরাইলের পার্লামেন্ট নেসেটের মাধ্যমে পাশ করা হয়েছিল।