বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

প্রতি ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

প্রতি ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল

আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেলের ট্রিপ ২৬টি বাড়বে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। 

বৃহস্পতিবার বিকালে রাজধানীর মেট্রোরেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, বর্তমানে ট্রেনের ট্রিপ ১৫২টি। এতে যাত্রী সংকুলান না হওয়ায় ট্রেন চলাচলের ট্রিপ ২৬টি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তিনি বলেন, ট্রেনের ট্রিপ বাড়ানোর ফলে আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ট্রেনে ট্রিপ হবে ১৭৮টি। পাশাপাশি ট্রেনের ছাড়ার সময় বা হেডওয়ে ২ মিনিট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পিকঅ্যাওয়ারে ১০ মিনিট অন্তর এবং অফপিক অ্যাওয়ারে ১২ মিনিট অন্তর ট্রেন ছেড়ে যাচ্ছে। 

তিনি জানান, রমজান শুরু হলে ট্রেন চলাচলের সময় পরিবর্তন হবে। সেটা চাঁদ দেখার সঙ্গে সম্পৃক্ত। পরে ব্রিফিং করে তা জানিয়ে দেওয়া হবে।