বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

আ’লীগের টিকিট না পেয়ে হতাশ নায়িকারা!

আ’লীগের টিকিট না পেয়ে হতাশ নায়িকারা!

এবার এক ডজনেরও বেশি শোবিজের তারকা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তারা বেশ ঘটা করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। হিসেব নিয়ে দেখা যায় যে শোবিজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা অন্তত ২৭ জন নারী এবার সংরক্ষিত আসনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন।

কিন্তু আওয়ামী লীগ বুধবার যে মনোনয়ন তালিকা চূড়ান্ত করেছে, যাদেরকে মনোনীত করেছে সেই তালিকায় শোবিজের কোনো তারকা নেই। একমাত্র তারানা হালিমের নাম সেখানে আছে। কিন্তু তারানা হালিম শোবিজের তারকার চেয়ে বেশি রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। 

বুধবার বিকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংরক্ষিত আসনে চূড়ান্ত হওয়া ৪৮ নারীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তবে মনোনীত তালিকায় অভিনেত্রীদের কারও নাম নেই। একজনও সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাননি। 

এর আগে সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশী ১ হাজার ৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।

যদিও বৈঠক শেষে সাংবাদিকদের বর্ষীয়ান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কথাই শিরোধার্য। আমি নিজেও সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছিলাম। 

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন কেনা আরেক অভিনেত্রী তানভীন সুইটি জানান, আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাত আরও শক্ত করে ধরবেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে অনেক তারকা মনোনয়নপত্র কিনেছিলেন। তাদের মধ্যে ছিলেন লাকী ইনাম, সুজাতা বেগম, সুবর্ণা মুস্তাফা, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তারিন জাহান, শিমলা, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও নুসরাত ফারিয়ার মতো শোবিজ তারকারা।