বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

কালিয়াকৈর সার কারখানায় আগুন

কালিয়াকৈর সার কারখানায় আগুন

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় সবুজ বাংলা জৈব সার উৎপাদন কারখানা ও তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকার সবুজ বাংলা জৈব সার কারখানার তুলার গুদামের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে সার কারখানাটির তুলার গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার কারখানাটিতে রাখা অন্যান্য দাহ্য পদার্থে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানার বিভিন্ন স্থান থেকে ধোঁয়া বের হতে থাকে।