বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ট্রাকের ধাক্কায় শাজাহান (৫০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রাজধানীর আফতাবনগরে রাস্তায় ঢালাইয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঘাতক চালক ও ট্রাকটিকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ।

গতকাল রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শহীদ জানান, আফতাবনগরের মেইন রোডে ঢালাইয়ের কাজ করছিল শাহজাহান। এ সময় দ্রুতগতির ট্রাক একটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে  প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই।

শাহজাহান নওগাঁ সদরের বক্তারপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ছিল। বর্তমানে সে মেরুল বাড্ডায় ভাড়া থাকে।