বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

ক্লিন সিটি ক্যাম্পেইনে চট্টগ্রামে এমপি ফেরদৌস

ক্লিন সিটি ক্যাম্পেইনে চট্টগ্রামে এমপি ফেরদৌস

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ক্যাম্পেইন উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে সিআরবি শিরীষ তলায় শেষ হয়৷ 

এদিন ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের মাঝ সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ এবং এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

ক্যাম্পেইনের উদ্দেশ্য সম্পর্কে মো. রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করেছি৷ আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ক্লিন চট্টগ্রাম।

ক্যাম্পেইনের উদ্বোধক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ বলেন, চট্টগ্রামের মত এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর আর নেই৷ কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন আচরণ। আজকের এ ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মাঝে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই। 

ক্যাম্পেইনে চসিকের কাউন্সিলর, সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।