মঙ্গলবার, মে ২৬, ২০২৬
 শিরোনাম
কোরবানির পশুর হাটে জমজমাট বেচাকেনা রাজধানীতে অসামঞ্জস্যপূর্ণ ও লোকসানি প্রকল্পে আর বিনিয়োগ নয় : সরকার জ্বালানি খাতে স্বনির্ভরতা অর্জনে দৃঢ় অগ্রযাত্রায় বাংলাদেশ : প্রধানমন্ত্র জাল টাকা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে রেল সচিবের কঠোর দিকনির্দেশনা হামের টিকাদানে লক্ষ্য ছাড়িয়ে গেছে, অতিরিক্ত ৪ লাখ শিশু টিকা পেয়েছে : স্বাস্থ্যমন্ত্রী বৈধ উৎস থেকে কোরবানির পশু কিনতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর আহ্বান সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তিন বিভাগে ভারী বর্ষণের শঙ্কা আজ পালিত হচ্ছে জাতীয় নদী দিবস

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দ্বিতীয় টেস্টে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতল টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট ১০৪ রানে জিতেছিল নাজমুল হোসেন শান্তর দল।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৩৭ রানের টার্গেটে ৩৫৮ রানে অলআউট হয় পাকিস্তান। 

চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ৩১৬ রান তুলেছিল পাকিস্তান। ফলে টেস্টের পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৩ উইকেট। পাকিস্তানের প্রয়োজন ছিল ১২১ রান। পঞ্চম দিন বাকী ৩ উইকেটে ৪২ রান যোগ করে ৩৫৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। 

৭৫ রান নিয়ে খেলতে নেমে ব্যক্তিগত ৯৪ রানে বাংলাদেশ পেসার শরিফুল ইসলামের শিকার হন মোহাম্মদ রিজওয়ান। 

৮ রানে দিন শুরু করে ব্যক্তিগত ২৮ রানে বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলামের বলে আউট হন সাজিদ খান। রানের খাতা খোলার আগে তাইজুলের শিকার হন খুররাম শাহজাদ। 

৩৪.২ ওভার বোলিং করে ১২০ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার তাইজুল। এছাড়া নাহিদ রানা ২টি, শরিফুল ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা লিটন দাস এবং সিরিজ সেরা হন মুশফিকুর রহিম। 

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ ও পাকিস্তান ২৩২ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৯০ রান।