বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
 শিরোনাম
৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ করেছে সরকার ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’ সরকারের কাছে প্রায় ৪ লাখ ডোজ পোলিও টিকা দিয়েছে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল যুক্ত করতে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হচ্ছে ২৭তম বিসিএসে বাদ পড়া আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মাসের দ্বিতীয়ার্ধে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর আশঙ্কা দেশের স্থিতিশীলতা রক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার ঘোষণা অর্থমন্ত্রীর দেশে টিকাদান কার্যক্রম জোরদারে ইউনিসেফের মাধ্যমে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ হাওরে ৮৪ শতাংশ বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে: জাহেদ উর রহমান

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যেই সিলেবাসে

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা যেই সিলেবাসে

পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার মত পুনর্বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে, রবিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয় ও পত্রে এইচএসসি ও সমমান পর্যায়ে ৩ ঘণ্টা সময়ে পূর্ণ নম্বরে পরীক্ষা নেয়া হবে।

প্রসঙ্গত, করোনার মহামারির কারণে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়নি। ২০২১ সাল থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হচ্ছে।